> কানাডা পোষ্টে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে’ ব্যাক টু ওয়ার্ক’ আইন
> ‘ধ্বংসের উন্মাদনায় শান্তির প্রতীক’
> ব্রিটেনে হুমকির মুখে বাংলাদেশী কারি শিল্প
> পার্কিং টিকেট নিয়ে আইনি লড়াইয়ে হারলে বাড়তি মাশুল
> রুমানা মঞ্জুরের পক্ষে ভ্যাঙ্কুভারে রোববার রেলি
> নিষেধাজ্ঞার শিকার মমতাজ উদ্দীন আহমদ
> সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রে সক্রিয় ক্রিস্টিনা জয়
> সুষম বাজেট প্রণয়নে ব্যর্থতা য় ক্যালিফোর্নিয়ায় আইন প্রণেতাদের জরিমানা
> তালেবানের চেয়ে ভারতকেই বড় হুমকি মনে করে অধিকাংশ পাকিস্তানী
তালেবানের চেয়ে ভারতকেই বড় হুমকি মনে করে অধিকাংশ পাকিস্তানী
নতুনদেশ ডটকম
পাকিস্তানের অধিকাংশ মানুষ তালেবান ও আল কায়েদার চেয়ে ভারতকে বড় হুমকি বলে মনে করে। একই সঙ্গে তারা মার্কিন সেনা অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানকে অনুমোদন করেনি। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
সাম্প্রতিক বছরগুলোতে লাদেন খুব পছন্দের ব্যক্তি না হলেও অধিকাংশ পাকিস্তানী তার হত্যাকাণ্ডকে ভালভাবে গ্রহণ করেনি। শতকরা মাত্র ১৪ ভাগ পাকিস্তানী এ হত্যাকাণ্ডকে ভাল কাজ বলে উল্লেখ করেছেন। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এই জরিপের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়।
বহু পাকিস্তানী মনে করে পাকিস্তানের এ্যাবোটাবাদে লাদেনের আস্তানায় মার্কিন হামলা ওয়াশিংটন ও ইসলামবাদের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। ইতোমধ্যেই দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন চলছে।
জরিপে দেখা গেছে, জঙ্গীরা ক্ষমতা দখল করতে পারে বলে পাকিস্তানীদের উদ্বেগ এবং চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রতি সমর্থন হ্রাস পাচ্ছে। তবে জঙ্গীরা এখনও দেশটিতে ব্যাপকভাবে অজনপ্রিয়।
মাত্র ১২ ভাগ পাকিস্তানী আল কায়েদা সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। ২০১০ সালে এই হার ছিল শতকরা ১৮ ভাগ। পাকিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালেবানের পৰে সমর্থন রয়েছে শতকরা মাত্র ১২ ভাগ মানুষের। আফগান তালেবান জঙ্গীদের পৰেও সেরূপ নিম্নহারের সমর্থন রয়েছে।
২০০৮ সালের মুম্বাই হামলার জন্য দায়ী পাকিস্তানভিত্তিক লস্কই-তৈয়েবার পৰে সমর্থন রয়েছে তালেবান জঙ্গীদের চেয়ে সামান্য বেশি। বর্তমানে পাকিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন করে শতকরা ২৭ ভাগ পাকিস্তানী।
জরিপে দেখা গেছে, প্রতি ৪ জনের মধ্যে ৩ জন ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। পাঁচ বছর আগে এ হার ছিল প্রতি দুই জনে ১ জন।
পাকিস্তানের জন্য তালেবান, আল কায়েদা না ভারত সবচেয়ে বড় হুমকি এমন প্রশ্নের জবাবে শতকরা ৫৭ ভাগ পাকিস্তানীর জবাব ছিল ভারত। তবে ১০ জনের মধ্যে ৭ জন মনে করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন গুরুত্বত্বপূর্ণ। প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করা ভাল কাজই হবে। দু'দেশের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে আলোচনার পক্ষে তারা মতামত প্রকাশ করেন।