> রুমানা এখন কানাডায়, স্বপ্ন দেখছেন দৃষ্টিশক্তি ফিরে পাবার
> টরন্টোর স্কুলে নামাজ পড়ার অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক
> চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার
> রাস্তায় গাড়ী পার্কিং এর আগাম পারমিট ব্যবস্থা চালু হচ্ছে
> শিশুশিক্ষার ভিত্তি মজবুতে ইংল্যান্ডে নতুন উদ্যোগ
> প্রবাসী-আয়ে বার্ষিক প্রবৃদ্ধি মাত্র ৬%
রাস্তায় গাড়ী পার্কিং এর আগাম পারমিট ব্যবস্থা চালু হচ্ছে
নতুনদেশ ডটকম
টরন্টোর আবাসিক এলাকাগুলোয় রাস্তার পাশে গাড়ীর পার্কিং এর জন্যে অনলাইনে পারমিট কেনার ব্যবস্থা চালু করেছে সিটি কর্তৃপক্ষ।গাড়ী চালকরা এখন থেকে অনলাইনে টরন্টোর আবাসিক এলাকায় রাস্তার পাশে গাড়ি পার্কিং এর জন্যে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার অস্থায়ী পারমিট সংগ্রহ করতে পারবেন। টরন্টো সিটি প্রথমবারের মতো এই ধরনের একটি উদ্যোগ কার্যকর করলো ।
এর আগে নির্দিষ্ট সময়ের বাইরে আবাসিক এলাকায় রাস্তার পাশে অস্থায়ীভবে গাড়ি পার্কিং এর জন্যে ২০ ডলারের বিনিময়ে এক সপ্তাহের পারমিট কিনতে পারতো। সেই ব্যবস্থা এখনো বহাল থাকবে।
সিটি জানিয়েছে, রাস্তার উপর অস্থায়ী গাড়ি পার্কিং এর পারমিট এখন থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে ২৪ ঘন্টার জন্যে ৮ ডলার, ৪৮ ঘন্টার জন্য ১২ ডলার এবং এক সপ্তাহের জন্যে ২০ ডলার পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পার্কিং পারমিট সংগ্রহ করা যাবে।