> রুমানা এখন কানাডায়, স্বপ্ন দেখছেন দৃষ্টিশক্তি ফিরে পাবার
> টরন্টোর স্কুলে নামাজ পড়ার অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক
> চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার
> রাস্তায় গাড়ী পার্কিং এর আগাম পারমিট ব্যবস্থা চালু হচ্ছে
> শিশুশিক্ষার ভিত্তি মজবুতে ইংল্যান্ডে নতুন উদ্যোগ
> প্রবাসী-আয়ে বার্ষিক প্রবৃদ্ধি মাত্র ৬%
রুমানা এখন কানাডায়, স্বপ্ন দেখছেন দৃষ্টিশক্তি ফিরে পাবার
নতুনদেশ ডটকম
পাষণ্ড স্বামীর পৈশাচিক নির্যাতনে দৃষ্টিশক্তি হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মঞ্জুর এখন কানাডায়। গত মঙ্গলবার বাবাকে সঙ্গে নিয়ে তিনি কানাডার ভ্যাঙ্কুভারে এসে পৌচেঁছেন। ভ্যাঙ্কুভারে নেমেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমানা মঞ্জুর বলেছেন, তিনি বিশ্বাস করেন কানাডার চিকিৎসকদের চেষ্টায় তিনি একদিন আবারো চোখের আলো ফিরে পাবেন। দেখতে পাবেন সবকিছুই।তিনি সবার কাছে দোয়া চাইছেন। বলছেন,তিনি তার অসমাপ্ত মাষ্টার্স ডিগ্রী শেষ করে পিএইচডিও সম্পন্ন করতে চান।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার এই শিক্ষার্থী বাংলাদেশে ফিরে গিয়ে স্বামীর পৈশাচিক নির্যাতনের শিকার হন। রুমানা মঞ্জুরের উপর পৈশাচিক নির্যাতনের ঘটনা দেশে বিদেশে তোলপাড় তোলে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা সাংসদরাও রাস্তায় নেমে এসে এই বর্বরতার বিচার দাবি করেন। দেশে বিদেশে বিপুল সংখ্যক বিবেকসম্পন্ন লোক তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেন। রুমানার এই দু:সময়ে তার পামে দাড়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া এবং ভ্যাঙ্কুভারে তার বন্ধুরাও। নানাদেমের নানা জাতির সহপাঠীরা তার সহায়তার জন্যে তহবিল গঠন করে তাকে কানাডায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কানাডা সরকারও। কানাডার অভিবাসন মন্ত্রী জেসন ক্যানি তাকে কানাডায় অস্থায়ীভাবে বসবাসের বিশেষ অনুমতি দেন্
জানা গেছে, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া এই মহির্তে জোড় দিচ্ছে রুমানার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার উপর। কিছুটা হলেও যাতে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে আনা যায় সে জন্যে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক চিকিৎসা তহবিল থেকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রুমানার সহপাঠী,বন্ধুরা ইতোমধ্যে ৩৫ হাজার ডলার সংগ্রহ করেছে রুমানার চিকিৎসা এবং অন্যান্য সহায়তার জন্য।