২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

কালের বিবর্ণ ছাপচিত্র!

 

চারুমান্নান


কোন সে পথের শেষে? আসবে আসবে শ্রাবণ রাত
কোন সে দিগন্তে ভেসে? নামবে কুয়াশার ঢল
কত বিলাপ শেষে? কবিতার চিৎকার ভাসে
কোন সে মহাকালের বিরান মরূভুমি? কবিতার ছাপ আঁকে

যদি আসে শ্রাবণ রাত,রিক্ত করে জল ঢেলে আমায়
সিক্ত করে, ঠোঁট কাঁপে,কাঁঠাল চাঁপার গন্ধ সুকে
আমুদি জলের ‍ফোটায় তৃঞ্চা বাড়ে
কামুকি না'য়ের মাঝি চুঁয়ে পরা জল সিচে
আলো আঁধারী রাতে।

আমি কুয়াশার ঢলে ডুবে যাই,দু'হাতে হাতরাই লকিন্দর ভেলা
যদি পাই বেহুলার ঠাঁই, দিগন্তের মোহনায় কুয়াশার আঁড়ালে
কালের কৃঞ্চপক্ষ এঁকেছে তার শরীর সীৎকার
আলাউলের ভালোবাসায় গীতিকবিতা,
সেখানেও আমি ছিলাম,তুমি ছিলে,রাতের আঁধার ছিল
কালের কঙ্কালের ছাপ ছিল, আরও ছিল প্রেমের মরাল যাতনা,
বাসনা, কালের বিবর্ণ ছাপচিত্র!