২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

আগুনের উত্তাপ

 

ড. আবু এন. এম. ওয়াহিদ

 

মহাকাশে ঘুরে ফিরে সূর্যটা ভাসছে
রাত নেই দিন নেই অবিরত জ্বলছে তো জ্বলছে।
আলো আর উত্তাপ পৃথিবীতে আসছে
পৃথিবীটা সারা বেলা নিজপথে ঘুরছে তো ঘুরছে।
জলরাশী ধোঁয়া হয়ে আকাশেতে উড়ছে
ঘন হয়ে বারি বেশে পৃথিবীতে পড়ছে তো পড়ছে।
গাছপালা লতাপাতা দিনে দিনে বাড়ছে
শীত এলে মরাপাতা জমিনেতে ঝরছে তো ঝরছে।
ছোট ছোট ছেলে মেয়ে ঝরাপাতা জড়ো করে
ভোরবেলা পাতা পুড়ে আগুনের উত্তাপ
সারা গায়ে মাখছে তো মাখছে।
মার্চ ১৮, ২০০৮