প্রবন্ধ
> সত্যের প্রশ্নে ক্ষতি স্বীকারে প্রস্তুত
> কবিতায় রূপান্তরের বহুবিধ আখ্যান
রম্য রচনা
কবিতা
পোষে রাখি গোলাপ কাঙ্ক্ষা ...
বাবুল হোসেইন
গোলাপে লুকানো যে কাঙ্ক্ষাগুলো
তোলে আনি স্পর্শের ভিতর
যেনো তুমি জীবন্ত গোলাপ এক
রয়েছো হৃদয়ের গোপন কুঠুরিতে সতেজ সজীব।
কৃষ্ণপক্ষের কথা ভুলে গেলে ঋতু বদল হয়
জরিনাদের বাগানে তখন থোকা থোকা ফুল
তুমি বুঝি ফুল নও আর
গোপনে কামনা করি তোমার শরীর।
একদিন জেনে গেলে ফুলের গোপনতা
মানুষীর স্পর্শ লাগা ওমে উত্তাপে
বিবস্ত্র হয়েছিলো আষাঢ়ের যে রাত
বন্য কামনায় নেচেছিলো ভ্রমর সকল।
ফুলের ভিতর থেকে তুলেছিলাম গোলাপের স্বাদ
শরীরহীনা রমণীর কামহীন ভালোবাসা বলে
অথচ শরীরবাদী আমি মনে মনে
পোষে রাখি গোলাপ কাঙ্ক্ষা;হৃদয়ের বদ্ধ কপাটে।