প্রবন্ধ
গল্প
> চৌধুরী আমজাদ খার কবর থেকে উঠে আসার পর
কবিতা
সাহিত্যের খবর
শতাব্দির প্রেম
আফরোজা আলম
প্রতিদিনের সূর্যোদয়ে
হৃদয়ের আঙ্গিনায়
জলের অতল থেকে সুখ-দুঃখ
করতালি দেয় নিপূন হাতে।
মিলনের স্বপ্নজালে
বিরহের মাঝে
সত্যি কি
লিখবে কেউ প্রেমের
কবিতা খুব কাছে এসে
গোলকধাধায় ঘুরেঘুরে।
আছড়ে পড়ে ব্যাথার ঢেউ সৈ্কতে
পাথরের নুড়ির সাথে ছুঁয়ে যায় মন
আধোমুখে বসে দেখি
ভাসোমান শ্যাওলা।
শিকড়ে প্রেম রেখেছি বেঁধে
ঢেলেছি অজস্র জলধারা।
দীর্ঘতর চেতনার কাছে
নিজকে সমর্পিত করে
বড়ো ইচ্ছে করে তোমার কাছে যাই
আবার সেই পুরোণ গানের মতো।