প্রবন্ধ
গল্প
> চৌধুরী আমজাদ খার কবর থেকে উঠে আসার পর
কবিতা
সাহিত্যের খবর
পথ
জেবুননেসা হেলেন
কবে শুরু করেছিলাম
মনে নেই।
লাল ইটের রাসতাটা
বহু দূর বহু দূর চলে গেছে।
আমি ছুটছি ছুটছি আর
থামতে পারছি না।
এ রাসতার শেষ কোথায়?
সুনসান চারপাশ।
কত দূর কত দূর চলে গেছে এ পথ।
একা আমি এই
নির্জন পথ ধরে ছুটছি
ছুটছি ছুটছি আরও নির্জন পথে।