প্রবন্ধ
গল্প
> চৌধুরী আমজাদ খার কবর থেকে উঠে আসার পর
কবিতা
সাহিত্যের খবর
বোধন সংগীত
মুস্তাফিজুর রহমান
এ মনোভূমে বিরহপাঁচালি লেখা থাকে প্রত্ন স্বপ্নে
টেরাকোটা ফলকে,গাঙেয় ব-দ্বীপের পাললিক ঘাটে ঘাটে।
তথাপি ভাসাও তোমার নৌযান,মদ্য,মৎস.মন্দাক্রান্তা ছন্দের বিবরনে
নবান্ন পার্বনে- জননী,জায়া,দূহিতা-সুবর্ণ কংকন হাতে সমর্পন করো
ফুল,বেলপাতা,কোশাকুশি দারুবৃক্ষময় এই হরিকেল গ্রামে।
উপরন্তু শোনাও তোমার বোধন সংগীত আষাঢ়স্য প্রথম দিবসে
বৃষ্টির ছায়াঘেরা শ্রাবন্তী বিকেলে,পূণর্ভবা নদীতটে।
তপোবন ছেড়ে এলেম ফিরে অবশেষে নিজগৃহের ধবল উঠোনে
গ্রহন করো রাজেন্দ্রানী বারুনী উৎসবে বঙ্গের সবুজ সমতলে।
এবার তবে উঠো জেগে ধীবর ধীমান,নিদ্রাভারাতুর চোখে
মৎস্য শিকারে যাও প্রবল প্রত্যূষে,আশ্বিনের হরিদ্রা হাওড়ে
এবং কৃষক,ভরে তোল বিরল প্রান্তর পত্রপুষ্পময়- সুবর্ণ লাঙ্গলে
মাৎসান্যায় শেষ হলো বলে- পরমান্ন পায়েস তুলে দাও পুন্ত্রের প্রতিটি পাতে ।