২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

> একান্ত  সাক্ষাৎকারে নিউএইজ সম্পাদক নূরুল কবীর

> সাংবাদিক-লেখক ফোরাম জাপানে ‘১৯৭১’

> লণ্ডনে বিজয়ফুল কর্মসূচীর উদ্বোধন

> অসুস্থ অধ্যাপক আজুমার পাশে পররাষ্ট্র সচিব

> কুয়েতের  শিক্ষক নুরুল ইসলাম খানকে সংবর্ধনা

> টোকিও’র ডিএজেএ পুরস্কার পেল বাংলাদেশের তিন সাংবাদিক

> ইতালীতে অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধতার দাবিতে গণজমায়েত

> নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ৪৭তম স্মৃতিবার্ষিকী পালিত

> ইতালিতে জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

> লস এঞ্জেলেসে বাংলা পাঠশালার  অনবদ্য বিজয় দিবস উৎযাপন

> “বুলেট অব ’৭১” প্রকাশনা উৎসব ১৯ ডিসেম্বর

> দক্ষিণ আফ্রিকা প্রবাসী লেখক আশরাফুল করিমের পিতৃবিয়োগ

লস এঞ্জেলেসে বাংলা পাঠশালার  অনবদ্য বিজয় দিবস উৎযাপন

 

তপন দেবনাথ, লস এঞ্জেলেস
লস এঞ্জেলেসের বাংলা পাঠশালার আয়োজনে একটি অনবদ্য বিজয় দিবস উৎযাপিত হয়েয়ে গত ৫ই ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় তৌরাত রেষ্টুরেন্টে । অনুষ্ঠান আয়োজনে তেমন কোন প্রচার প্রচারণা না থাকেলও প্রচুর সংখ্যক লোক সমাগম এবং সাদামাঠা আয়োজনই এক সময় অনুষ্ঠানটি অনবদ্য হয়ে হঠে । নতুন প্রজম্মকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করলেও শেষ পর্যন্ত তা বড়দেরও দৃষ্টি আকর্ষণ করে । এ অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ছিল ক্যালিফোর্ণিয়ায় বসবাসরত বেশ কয়েকজন মহান মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা । এঁদের মধ্যে ছিলেন ডঃ জয়নুল আবেদীন,জামিউল ইসলাম জামি,মিয়া আঃ রব,শেখ রাজা,ঢালী মোফাজ্জল হোসেন মফু আরো কয়েকজন । মুক্তিযুদ্ধে তাঁদের সক্রিয় অংশ গ্রহন এবং সবচেয়ে স্মরণীয় ঘটনা বর্ণনা করে সকলের দৃষ্টি আকর্ষন করেন । শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি জাহাঙ্গীর বিশ্বাস,সাইফুদ্দিন মানিকসহ আরো কয়েকজন ।

নতুন প্রজম্মের মধ্যে কবিতা আবৃত্তি করে ইভানা,পূজা দেবী,তাবাসসুম হামিদা আলম,সৈয়দা বিপাশা হোসেন খুশি । স্বরচিত কবিতা পাঠ করেন আঃ খালেক । সমবেত জাতীয় সংগিত পরিবেশ করে মুন,প্রিয়,পূজা,অপরাজিতা,তাবাসসুম। যন্ত্র সংগীতে ছিলেন শিল্পী রনি চৌধুরী ।  ভায়োলিন বাজিয়ে শোনায় সৈয়দা বিজয়া হোসেন । গান পরিবেশন করে আলি আকবর রুনু,রনি চৌধুরী,মুক্তা সিনহা, হানিফ সিদ্দিকী । শিশু শিল্পীদের  মধ্যে গান পরিবেশন করে তাবাসসুম,পূজা,প্রিয় ও মুন । অনুষ্ঠান উপস্থাপনা করেন সৈয়দ এম হোসেন বাবু ও শাহ আলম । উপস্থিত সবাইকে সুস্বাদু নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।