২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

লস এঞ্জেলেসে অনবদ্য কবিতা সন্ধ্যা

 

লস এঞ্জেলেস সংবাদদাতা  

নতুনের কেতন উড়ে বাংলাদেশ রাইটার্স এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের আয়োজনে অনবদ্য কবিতা সন্ধ্যা অনষ্ঠিত হয় ২৫শে ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় তৌরাত রেষ্টরেন্টে । গত কয়েকদিনের একটানা বৃষ্টি বিরতির পর ঝিরঝির শীতের আমেজে কবিতা সন্ধ্যা হয়ে উঠেছিল প্রাণবন্ত ।
নতুন প্রজম্মের মধ্যে কবিতা পাঠ করে রাইহানা,নাছির,তাবাসসুম হামিদা আলম,প্রভাতী দেবী,পূজা দেবী । অন্যান্যদের মধ্যে কবিতা পাঠ করেন শাহ আলম, তপন দেবনাথ,ডাঃ নাসির উদ্দিন অপু,চাঁদ সুলতানা মাহবুব কামরুন,কাজী রহমান,ফারহানা সাঈদ,সাজেদ চৌধুরী ম্যাকলিন,সাদিয়া খান,আঃ খালেক,মার্টিন রহমান,রওনক সালাম,কাজী মশহুরুল হুদা,তারেক বাবু,মুক্তা সিনহা,মাসুম বিল্লা প্রমূখ । শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসতিয়াক চিশতি,বাফলার সভাপতি সেলিম আসরাফী আহমেদ । স্বরচিত পপ গান পরিবেশন করেন ডাঃ নাসির উদ্দিন অপু । এনামুল হক এমরান গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন । অনুষ্ঠানের শেষার্ধে কনসাল জেনারেল মোঃ এনায়েত হোসেন স্বস্ত্রীক উপস্থিত হয়ে কবিতা সন্ধ্যাকে আরো সম্মানিত করেন । উপস্থাপনা করেন কাজী মশহুরুল হুদা । সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয় । কবিতা সন্ধ্যায় প্রচুর লোক সমাগম হয় ।