> স্বপ্নের আমেরিকা : দু:স্বপ্নের ১১ মাস
> মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ত হতে হবে - হাসেম ক্লার্ক
> সন্ত্রাসীদের ভয়ে ফিরে এলেন প্রবাসী বজলুর রহমান
> একজন মুক্তিযোদ্ধার জীবন কি আমরা বাচাঁতে পারিনা?
> এক অসাধারণ সাফল্যের নাম ইতালীয়ান ড্রাইভিং লাইসেন্স এবি
> কৃষিবিদ ডঃ নিয়াজ উদ্দিন পাশা-র চিকিৎসায় সাহায্যের আহ্বান
> মরহুম দেওয়ান ফরিদ গাজী ও আব্দুল মুনিমের সার্বজনীন শোকসভা
জিয়া পরিষদ ইতালী শাখা দ্রুত র্পূণ গঠিত হচ্ছে
খ: আ: শুকর, রোম থেকে
আগামী ১৯শে জানুয়ারী ২০১১ শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্ম দিনে ইতালীর রোমে জিয়া পরিষদের অভিষেক অনুষ্ঠানের ব্যপক আয়োজন ও প্রস্তুতি চলছে। এই উপলক্ষ্যে গত ২৩শে ডিসেম্বর রোমের Via Giovanni Giolitti 62, তে অবস্থিত Grand Caffetteria তে সন্ধা ৭টায় এক প্রস্তুতিমুলক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি ইতালী শাখার সহ সভাপতি ও জিয়া পরিষদের আহবায়ক জনাব হাসানুজ্জামান কামরুল । সভায় জিয়া পরিষদ ইতালী শাখা গঠন নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ গহণ করা হয়।
সভার শুরুতে শহীদ জিয়ার পতি গভীর শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। ইতালী শাখা জিয়া পরিষদের আহবায়ক জনাব হাসনজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক এ্যড: জনাব কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক জনাব আশরাফ হোসেন, যুগ্ম আহবায়ক জনাব আক্রামুল হক, যুগ্ম আহবায়ক জনাব নরুন নবী,যুগ্ম আহবায়ক ডা: রমিজ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য ফারুখ খান প্রমূখ বক্তব্য রাখেন।
জিয়া পরিষদ ইতালী শাখার আহবায়ক কমিটির পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক আগামী ২রা জানুয়ারী ২০১১ সন্ধা ৭ ঘটিকায় রেডিসন বার/হোটেলে এ অনুষ্ঠিত হবে বলে জিয়া পরিষদের আহবায়ক অফিস সূত্রে জানা গেছে।