> আজকাল জাতীয় প্রেসক্লাবের টেবিল-চেয়ারও ভাগ হয়ে গেছে
> খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে প্রস্তুত নিউইয়র্ক
> দলীয় রাজনীতি ছেড়ে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হোন
> সংবিধান সংশোধন কমিটির কাছে প্রবাসীদের স্মারকলিপি
> নিউইয়র্কে ৩য় পোকেপসি আন্তর্জাতিক বৈশাখী মিলনমেলা
‘বিতরন ট্রন্সফমার নিয়ে সেমিনার’
তাওহীদ হাসান
গত ১২ মে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয় এক সেমিনার। সেমিনারের মূল আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়টির পেশাগত তড়িত প্রকৌশলীদের আর্ন্তজাতিক সবচেয়ে বড় সংগঠন ‘আইট্রিপল ই’। সেমিনার এ প্রধান বক্তা ছিলেন ‘টেকনো ভেনটার লিমিটেড’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী আজাদ রহমান। সেমিনারের বিষয় বস্তু ছিল ‘ বিতরন ট্রন্সফর্মারের কোর হিসেবে এমোরফাস ধাতু ব্যবহারের সম্ভবনা ও অসুবিধা।‘
বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয় এ সেমিনার। সেমিনার এ প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড কাজী শরীফুল আলম, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রকৌশল অনুষদের ডিন, তড়িত কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড আব্দুর রহিম মোল্লা আরও শিক্ষকদের মধ্যে ছিলেন আবুল হোসেন, গোলাম মোস্তফা, ড এহতেসানুল ইসলাম, ড রিয়াজুল হামিদ, মাহফুজুর রশিদ ফেরদৌস, জাহাঙ্গির আল্ম মজুমদার, মঞ্জুর মোর্শেদ, ববী বড়ুয়া, মিজানুর রহমান, মো তৈহিদুর আলম প্রমুখ। সেমিনারে ছাত্রদের প্রণবন্ত ও স্বউদ্দোগি আগমন ই ছিল প্রধান আর্কষন। পেশাগত জীবনের ব্যপার উঠে আসায় সেমিনারে উপস্থিতি ছিল একটু বেশি।
সেমিনার সম্পর্কে জানতে চাইলে ‘আইট্রিপল ই’ এর শিক্ষার্থী শাখার সভাপতি খন্দকার নাজমুস ছাকিব অনিক ও সহ সভাপতি মাহমুদুল হাসান শুভ জানান, শিক্ষার্থী জীবনে পেশাগত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা সম্পর্কে ধারনা দিতেই ‘আইট্রিপল ই’র সৃষ্টি। আমরা সেধারা অব্যাহত রাখতেই কাজ করে যাচ্ছি। উল্লেখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম ‘আইট্রিপল ই’ এর শাখা পরিচালনার অনমতি পায়। শুধু তাই না বাংলাদেশে সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩য় শাখা হচ্ছে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।