> আজকাল জাতীয় প্রেসক্লাবের টেবিল-চেয়ারও ভাগ হয়ে গেছে
> খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে প্রস্তুত নিউইয়র্ক
> দলীয় রাজনীতি ছেড়ে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হোন
> সংবিধান সংশোধন কমিটির কাছে প্রবাসীদের স্মারকলিপি
> নিউইয়র্কে ৩য় পোকেপসি আন্তর্জাতিক বৈশাখী মিলনমেলা
জর্জিয়া সমিতির দায়িত্ব হস্তান্তর
বশীর উদ্দীন আহমেদ
গত ১৫ মে ২০১০,এক সংক্ষিপ্ত,অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নব-নির্বচিত কর্মকর্তাদের নিকট জর্জিয়া সমিতির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।সদ্য-প্রাক্তন সভানেত্রী মিসেস নাদীরা রহমান ও সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন নব-নির্বাচিত সভাপতি জনাব মাহমুদ আব্বাস ও জনাব নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
নির্বাচন কমিশন সদস্য ফি ও মনোনয়ন বাবদ সংগৃহীত তহবিল থেকে নির্বাচনী ব্যয় সংকুলান করে অতিরিক্ত প্রায় ৭,১৫০ ডলার সমিতির তহবিলে জমা দেন।একটি সুষ্টু নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কে মোবারকবাদ জানানো হয়।সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য বিগত ৮ মে অনুষ্টীত সাধারণ নির্বাচনে আব্বাস-নজরুল পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হন।আটলাণ্টার উইলিয়াম রোডস্হ জর্জিয়া সমিতির নিজস্ব ভবনে অনুষ্থীত দ্বায়ীত্ব হস্তান্তর পর্বে সমিতির নুতন পুরাতন কর্মকর্তা,নির্বাচন কমিশন সদস্যবৃন্দ ও শূভাকাক্ষিসহ জর্জিয়ার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
আটলাণ্টা,জর্জিয়া।