২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

লসএঞ্জলস এর  একই দিনে ১০টি বই এর মোড়ক উম্মোচন

 

লস এঞ্জেলেস সংবাদদাতা  
লস এঞ্জেলেসে বাংলা সাহিত্যের নব জাগরণ শুরু হয়েছে । ১৫ই মে লস এঞ্জেলেসে দি উইলশ্যায়ার হোটেলে কনসাল জেনারেল মোঃ এনায়েত হোসেন একই দিনে ১০টি বই এর মোড়ক উম্মোচন করে এই নব জাগরনের সূচনা করলেন । এবারের একুশের বইমেলায় প্রকাশিত বইগুলো হলো চাঁদ সুলতানা মাহবুবু কামরুন এর কাব্যগ্রন্থ স্ব-সংলাপ,মতিয়ার রহমানের কাব্যগ্রন্থ বাসন্তী রং শাড়ি, কাজী মশহুরুল হুদার কাব্যগ্রন্থ মূকাভিনেতা,তপন দেবনাথ এর উপন্যাস হলিউডের ডাইলের পানি,ছোট গল্পগ্রন্থ শ্রাবণ মেঘের রাত ও বাদল দিনের তিনটি কদমফুল,ফারাহ্ সাঈদ এর গল্পগ্রন্থ একগোছা নদী, বুলবুল সিনহার উপন্যাস আমেরিকার ধূসর গোধূলি এবং ডঃ কাজী নাসির উদ্দিনের পূর্বে প্রকাশিত দি আদার সাইড ও রবীন্দ্রনাথ ও সেক্সপিয়ারের উপর গবেষণা গ্রন্থ ।
মোড়ক উম্মোচনের সময় দর্শকদের করতালিতে দি উইলশেয়ার হোটেলের কনফারেন্স রুমটি মুখরিত হয়ে উঠে । কমিউনিটির লোকজন জানত যে এখানে কিছু সংখ্যক লোকজন নিয়মিত লেখালেখি করে কিন্তু সে অর্জন এতদূর অগ্রসর হয়েছে তা একত্রে ১০টি বই এর মোড়ক উম্মোচনের মধ্যে দিয়ে সকলের দৃষ্টিতে এলো । কনসাল জেনারেল লস এঞ্জেলেস প্রবাসী লেখকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের কাজ অব্যাহত রাখার জন্য লেখকদের প্রতি আহবান জানান । এ সময় ভাইস কনসাল জেনারেল মোঃ শামীম হোসেন উপস্থিত ছিলেন । পাঠক ফোরামের পক্ষ থেকে লেখকদের ফুল দিয়ে অভিবাদন জানোনো হয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবি উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ঠ লেখিকা জেসমিন খান । লেখকগন তাদের অভিব্যক্তি জানিয়ে বক্তব্য রাখে ।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন ডঃ জয়নাল আবেদীন,মমিনুল হক বাচ্চু, ডাঃ আবুল হাসেম, ডঃ নাজমুল উল্লা,সাইফদ্দিন মানিক,কর্নেল (অবঃ) ওমর হুদা,খন্দকার আলম,ডঃ মাহবুব খান, কাজী রহমান,আনিসুর রহমান,জাহাঙ্গীর বিশ্বাস,সোহেল রহমান বাদলসহ কমিউনিটির আরো অনেকে । কবিতা পাঠ করেন সাজেদ চৌধুরী ম্যাকলীন,সেলিনা চৌধুরী,কানিজ ফাতেমা,মুক্তা সিন্হা শাহীনূর আলম,বদিউল আলম বদি,কুসুম আলম,প্রিয়,তাবাসসুম হামিদা আলম,প্রভাতী দেবী আরো অনেকে । অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করে ডাঃ নাসির উদ্দিন অপু,রিয়া হাসান,আলী আশ্রাফ রুনু,মোঃ হানিফা আরো কয়েকজন ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন রওনক সালাম ও কাজী মশহুরুল হুদা । রাইটার্স এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার পক্ষে এ মোড়ক উম্মোচনের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় । অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল ঢাকা হোম ডটকম । অনুষ্ঠানে বই বিক্রির টাকা ডিসট্রেসড্ চিলড্রেন এন্ড ইনফ্যান্টস্ ইন্টারন্যাশনালকে দান করা হয় । অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি