৩য় বর্ষ সংখ্যা ৪৩ | সাপ্তাহিক  | ২২ মে ২০১৩ | বুধবার
কী ঘটছে জানুন, আপনার কথা জানান

নিউজার্সী আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা

নতুনদেশ ডেস্ক

গত শনিবার সন্ধ্যায় নিউজার্সী আওয়ামীলীগের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির উদ্যোগে পেটারসনের প্রিকনেস  এভিনিউর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে  ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজার্সী আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাজী শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পরবর্তি সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক দেওয়ান বজলু।

 এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজার্সী আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু , মোশারফ আলম, বুস্তান চৌধুরী, আবুল কে মজুমদার, লিঠন চৌধুরী ,জাবেদ খান, রেজাউল করিম চৌধুরী , হান্নান শাহ ,জায়েদুল ইসলাম চৌধুরী সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই ইফতার পার্টিতে নিউজার্সী আওয়ামী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ  মুক্তিযুদ্ধ্রে চেতনায় বিশ্বাসী বিপুল সংখ্যক নিউজার্সী প্রবাসী সপরিবারে অংশ গ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে সকলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

 

পাঠকের মন্তব্য

মন্তব্য করতে সাইন ইন/রেজিষ্ট্রেশন করুন 

Sign in/Register to post a comment 

শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

জন্মদিন/শুভেচ্ছা/অভিনন্দন


শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

কাজ চাই/বাড়ি ভাড়া


শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

ব্যক্তিগত বিজ্ঞাপন/অনুভূতি


 
 
নিবন্ধন করুন/ Registration