৩য় বর্ষ সংখ্যা ৪৩ | সাপ্তাহিক  | ১৫ মে ২০১৩ | বুধবার
কী ঘটছে জানুন, আপনার কথা জানান

দুবাইয়ে ফেরিওয়ালার সংখ্যা বৃদ্ধি

নতুনদেশ রিপোর্ট

পবিত্র রমজানে দুবাইয়ের রাস্তাঘাতে অবৈধ ফেরিওয়ালার সংখ্যা বেড়ে গেছে। স্থানীয় বাজারগুলোতেও তাদের লক্ষ্য করা যাচ্ছে। তারা যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। বেশির ভাগ এদের দেখা মেলে আল কুজ, সাতওয়া ও নায়েফ এলাকায়। দুবাই মিউনিসিপ্যালিটি কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়াই এরকম ব্যবসা করার দায়ে এ বছর রমজানে এরই মধ্যে ৫৫ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা যেসব খাদ্যদ্রব্য বিক্রি করেন তা বাজারমূল্যের চেয়ে সস্তা। তবে কর্মকর্তারা বলছেন, তাদের কাছে যেসব খাদ্যদ্রব্য পাওয়া যায় তা নিরাপদ নয়। দুবাই মিউনিসিপ্যালিটির এনভায়রনমেন্ট ইমার্জেন্সির প্রধান খালিদ সুলেতিন বলেছেন, এদের দৌরাত্ম্য ব্যাপকভাবে বেড়ে যায় রমজানের সময়। তারা সামুসা, পাকোড়া, কাবু ও নানা খাদ্যপণ্য বিক্রি করে। রমজান উপলক্ষে তারা মনে করে তাদের সামনে অর্থ বানানোর একটি ভাল সুযোগ এসে গেছে। তবে তারা কোন দেশের ফেরিওয়ালা তা জানা যায়নি।

 

পাঠকের মন্তব্য

মন্তব্য করতে সাইন ইন/রেজিষ্ট্রেশন করুন 

Sign in/Register to post a comment 

শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

জন্মদিন/শুভেচ্ছা/অভিনন্দন


শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

কাজ চাই/বাড়ি ভাড়া


শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

ব্যক্তিগত বিজ্ঞাপন/অনুভূতি


 
 
নিবন্ধন করুন/ Registration