- >স্পন্সর করে বাবা-মাকে কানাডায় আনা কঠিন হয়ে গেলো
- >বাংলাদেশের তৈরি পোশাক কেনা মুল্যের ১০ গুন বেশি দামে বিক্রি হয় পশ্চিমে
- >গাড়ি ইন্সুরেন্সের প্রিমিয়াম আপাতত কমছে না
- >সেন্ট্রাল ফ্লোরিডায় “কমিউনিটি ফোরাম অন ইমিগ্রেশন ” শীর্ষক সেমিনার
- >বোস্টনে বিএনপি`র প্রতিবাদ সভা
- >যৌথ বাহিনিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি
- >শিশু কিশোর প্রতিযোগিতা ও সিরাতুন্নবী মাহফিল বাস্তবায়নে মত বিনিময় সভা
- >অর্থপূর্ণ ও গঠনমুলক সংলাপ চায় কানাডা
- >`নিখোঁজ` সাক্ষী সুখরঞ্জন বালি পালিয়েছিলেন !
বিদেশে রোড শো ও বিনিয়োগ মেলা করবে কেন্দ্রীয় ব্যাংক
রেমিট্যান্স আহরণ ও বন্ড বিক্রি বাড়াতে দেশে দেশে রোড শো ও বিনিয়োগ মেলা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন গভর্নর ড. আতিউর রহমান। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেমিট্যান্স আহরণের ওপর ভিত্তি করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পর্যায়ক্রমে এই রোড শো আয়োজনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে এ রোড শোর কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার এ বিষয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সঙ্গে আলোচনার জন্য মতবিনিময় সভার আয়োজন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় গভর্নর ড. আতিউর রহমান বাণিজ্যিক ব্যাংকের বিদেশে কার্যরত এক্সচেঞ্জ কম্পানির রেমিট্যান্স প্রবাহ আরো বাড়ানোর আহ্বান জানান। সভায় উপস্থিত বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা এ বিষয়ে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।
বর্তমানে বন্ড বিক্রি বাড়াতে বিপণন ব্যবস্থা জোরদারের ওপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে উল্লেখ করে সভায় গভর্নর বলেন, বন্ড ক্রয়ে প্রবাসীদের আগ্রহ সৃষ্টির জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় বন্ড-সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার, বিনিয়োকারীদের মধ্যে বিভিন্ন প্রচার-পুস্তিকা বিতরণ, ব্যাংকের হেল্প ডেস্কগুলোতে গ্রাহকদের মধ্যে রেমিট্যান্স-সংক্রান্ত তথ্যের পাশাপাশি বন্ড-সম্পর্কিত তথ্য সরবরাহ করা হচ্ছে।
সভায় ড. আতিউর বলেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে বিদায়ী ২০১১-১২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে প্রায় এক হাজার ২৮৫ কোটি ইউএস ডলার, যা এর আগের অর্থবছরের তুলনায় ১০.২৬ শতাংশ বেশি।
গভর্নর বলেন, নিকট অতীতে সরকার আশাব্যঞ্জকভাবে জনশক্তি রপ্তানি করতে সক্ষম হয়েছে। ফলে প্রতি মাসেই উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স দেশে আসছে। তিনি আরো বলেন, সদ্য সমাপ্ত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১২০ কোটি ডলার। এ পরিমাণ রেমিট্যান্স অর্জনের পেছনে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশে কার্যরত এক্সচেঞ্জ কম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অবদানের জন্য সভায় উপস্থিত বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের ধন্যাবাদ জানান গভর্নর। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিতে নির্বাহীদের আহ্বান জানান তিনি।
বন্ড বিক্রি বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে। সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ডসগুলোর বিক্রয় ও নগদায়নের ক্ষেত্রে জটিলতা অনেকখানি কমিয়ে আনা হয়েছে। ফলে ভবিষ্যতে বন্ড বিক্রি আশানুরূপ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
| পাঠকের মন্তব্য |