পাঠক প্রতিক্রিয়া
প্রসঙ্গ: প্রবীর বিকাশ সরকারের “কলকাতা আমার চন্দ্রকলা ”
নতুনদেশে প্রকাশিত টোকিও প্রবাসী লেখক প্রবীর বিকাশ সরকারের ‘কলকাতা আমার চন্দ্রকলা’ পড়লাম। লেখকের লেখার মুন্সীয়ানা সম্পর্কে নিশ্চিত হয়ে গিয়েছিলাম তার আগের কয়েকটি লেখা পড়েই। ‘কলকাতা আমার চন্দ্রকলা’ সেই ধারাবাহিকতায় কোনো ছেদ তো ঘটায়ইনি, বরং লেখকের প্রতি আস্থা আরো বাড়িয়েছে।
প্রবীর বিকাশ সরকার তার এই ধারাবাহিক লেখায় কলকাতাকে ঘিরে একটি সময়কে তুলে এনেছেন। ঘটনার ফাকেঁ ফাকেঁ সুক্ষ্ণাতিসুক্ষ্ণ নানা অনুভূতিকেও চমৎকারভাবে তুলে ধরেছেন। লেখাটি পড়তে শুরু করে আর রেখে উঠার উপায় থাকে না। লেখক প্রবীর বিকাশ সরকারকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। নতুনদেশকেও ধন্যবাদ ভিন্নস্বাদের এমন একটি লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
সোহরাব হোসেন
কেনেডি রোড,স্কারবোরো
কানাডা
(২)
নতুনদেশ ডটকমে প্রবীর বিকাশ সরকারের ধারাবাহিক লেখা ‘কলকাতা আমার চন্দ্রকলা’ পড়ে অসাধারন লাগলো। আপনি যে সত্য কথা খোলাখুলি বলতে পেরেছেন এই জন্যে ধন্যবাদ জানাই। আর কলকাতার স্থায়ী নাগরিক হয়ে আপনার চোখে প্রথম কলকাতা দেখা আর অভিজ্ঞতা পড়তে খুবই আনন্দময় লেগেছে।
দেবাঞ্জন ঘোষ
কলকাতা
(৩)
কলকাতার অভিজ্ঞতা নিয়ে প্রবীর বিকাশ সরকারের ‘কলকাতা আমার চন্দ্রকলা’ খুবই চমৎকার হচ্ছে। কিন্তু বাঙালিপনার চেয়ে হিন্দুয়ানির দিকে একটু বেশি ঝুঁকেছে। অবশ্য সেই দোষ আপনার (লেখকের) নয়,আপনার পরিবেশের। কারন আপনি তো বাংলাদেশে নয়, বড় হয়েছেন পূর্ব(পবিত্র) স্থানে। অর্থ্যাৎ ইষ্ট পাকিস্তানে। তাই হয়তো বা এই অভিজ্ঞতা। আমার হিসেবে কলকাতা ঢাকার চেয়ে অনেক নিরাপদ ও সুন্দর শহর ।
এম এন টিপু