২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

কানাডার ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের পিকনিক ২৪ জুলাই

 

আগামী ২৪ জুলাই রোববার টরন্টোর টেইলর ক্রীক পার্কের ৫ নং স্পটে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে সম্প্রতি নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। শহীদুল ইসলামকে আহবায়ক, ইসতিয়াক উদ্দিন আহমেদকে সদস্য সচিব, আব্দুস সামাদ হাওলাদার, ফেরদাউস সুলতানা, রেজাউল করিম কামাল ও ইব্রাহিম খলিলকে যুগ্ন আহবায়ক, ব্যারিষ্টার কামরুল হাফিজ, ব্যারিস্টার পল্টু সিকদার, শরীফ সালাম, ফিরোজুর রহমান, আনোয়ার শামসুদ্দোহা, এবিএম খান, আহমেদ হোসেন, আনোয়ারুল কবীর, ইশাত আরা মেরুনা, তানজিম সালেহা, গৌতম পাল, সবিতা সাহা, একে আজাদ, দীলিপ দত্ত, তাইফুর রহমান, সুমি রহমান, আনজুমান রোজী, জসীম মল্লিক, মৌ মধুবন্তি, তানজীম সালেহা প্রমুখকে সদস্য করে ৩৫ সদস্য বিশিষ্ট পিকনিক প্রস্তুতি কমিটি গঠন করা হয় । সমন্বয়কারী হিসেবে কাজ করবেন ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হালিম মিয়া।
 প্রতিবারের মতো এবারও পিকনিকে থাকছে র্যাফেল ড্র, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, পিলোপাসিং, গানের খেলা, দৌড়, ম্যাথ কনটেস্ট ও যেমন খুশী তেমন সাজো।আর সকালের নাস্তা ও মধ্যাহ্ন ভোজে রয়েছে নানা মুখরোচক খাবার। চাঁদা নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ ডলার।আর ২০ জুলাইয়ের মধ্যে পিকনিকে অংশগ্রহণ ইচ্ছুকদের নাম ফোনে বা ইমেইল করে অবশ্যই নিবন্ধন করতে হবে। ফোন-৬৪৭-৪০৫-৭০৬১, ৪১৬-২৬২-৯৬৪২, ৪১৬-৫৪৬-২৮৮১, ৪১৬-২৮৫-৯০৩৪। ইমেইল-dhakauniversityforum.toronto@gmail.com বিজ্ঞপ্তি ।