> দুই মিলিয়ন ডলার অনুদান পেল ওবিসিএস
> মস্কোতে জমজমাট বাংলাদেশ উৎসব ২০১১
চবি এলামনাই’র পিকনিক ২৩ জুলাই
কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক’ এর আয়োজনে বার্ষিক পিকনিক আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। বরাবরের মতোই পিকনিকের জন্যে জায়গা নির্ধারন করা হয়েছে সবুজ প্রকৃতির ছোঁয়ায় উদ্বাসিত অনিন্দ্য সুন্দর এক স্থান । এবারের পিকনিক স্পট ‘সিক্স মাইলস লেক প্রভিন্সিয়াল পার্ক’।
পিকনিকে অংশগ্রহনকারীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্যে যোগাযোগের ঠিকানা : ফেয়ার ট্যাক্স একাউন্ট, ৩০০০ ডেনফোর্থ এভিনিউ, ফোন ৪১৬ ৬৯৩ ০৫৫০, প্রতিদিন বিকাল ৫টা থেকে ৯টা ।বিজ্ঞপ্তি।